ডিমের ডেভিল (Egg devil recipe in Bengali)

#worldeggchallenge
ডিম দিয়ে তৈরি অসাধারণ স্বাদের এই রেসিপিটি স্ন্যাকস হিসেবে খুবই পরিচিত। আর বাচ্চা থেকে বয়স্ক সকলের কাছেই এটা অতি লোভনীয়।
ডিমের ডেভিল (Egg devil recipe in Bengali)
#worldeggchallenge
ডিম দিয়ে তৈরি অসাধারণ স্বাদের এই রেসিপিটি স্ন্যাকস হিসেবে খুবই পরিচিত। আর বাচ্চা থেকে বয়স্ক সকলের কাছেই এটা অতি লোভনীয়।
রান্নার নির্দেশ
- 1
প্রথম আমি 4 টে ডিম সেদ্ধ করে হাফ করে নিয়েছি। আর একটি কাচা ডিম ফেটিএ গুলিয়ে রেখেছি। এবং ধনে পাতা ও কাচালংকা কুচি করে কেটে নিয়েছি ।
- 2
এরপর আলু গুলো সেদ্ধ করে খোসা ছরিযে নুন হলুদ শুকনো লঙ্কার গুরো কাচা লংকা কুচি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি ।
- 3
এবার করাতে অল্প তেল দিয়ে আলু সেদ্ধ মাখাটি দিয়ে একটু নেড়ে চেরে নামিয়ে নিয়েছি ।এবং একটি প্লেটে ব্রেড ক্রাম নিয়ে সব কিছু রেডি করেছি।
- 4
এবার পাতলা একটি কাগজের উপর অল্প আলু সেদ্ধ রেখে ওপরে হাফ ডিম দিয়ে কাগজ টি উল্টে পুরো আলু দিয়ে ডিমটি কভার করে নিয়েছি।
- 5
এবারে তা হাত দিয়ে ধরে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোড করে গোল গোল করে চপের আকারে গড়ে নিয়েছি ।
- 6
এভাবে সব গুলো তৈরি করা হয়ে গেলে করাতে তেল দিয়ে তেল গরম হলে 4,5 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি।
- 7
এবার পুরো ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন এই সুস্বাদু ডিমের ডেভিল ।
Keywords
Similar Recipes
More Recipes
























মন্তব্যগুলি (11)