ডিমের বাসন্তী বিরিয়ানী।

আমার সবচেয়ে প্রিয় এবং ভীষণ মজার ডিমের একটি প্রিপারেশন ডিমের বাসন্তী বিরিয়ানী।
ডিমের বাসন্তী বিরিয়ানী।
আমার সবচেয়ে প্রিয় এবং ভীষণ মজার ডিমের একটি প্রিপারেশন ডিমের বাসন্তী বিরিয়ানী।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে।এরপর ডিমে সামান্য হলুদগুড়া ও মরিচগুড়া মাখিয়ে নিতে হবে।কড়াইতে ১চা চামচ সয়াবিন তেল দিয়ে তাতে ডিমগুলোর দুইপাশ অল্প ভেজে তুলে রাখতে হবে।
- 2
এরপর একটি হাড়িতে তেল দিয়ে তাতে তেজপাতা ও আস্ত সব গরম মশলার(এলাচ,লবঙ্গ,দারুচিনি) ফোড়ন দিয়ে,তারপর পেয়াজ কুচি দিতে হবে।পেয়াজ বাদামি হয়ে আসলে এতে একে একে আদা বাটা,রসুন বাটা,হলুদ গুড়া ও স্বাদমতো লবণ দিয়ে মশলা কষাতে হবে।
- 3
এরপর এতে মুগডাল দিয়ে নাড়তে হবে এবং ২কাপ পানি দিয়ে ১৫ মিনিট ঢেকে রান্না করতে হবে।১৫ মিনিট পর ধুয়ে রাখা চিনি গুড়া চাল দিয়ে নেড়ে আরো দুকাপ পানি দিতে হবে।পানিতে বলক উঠলে জ্বাল কমিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে রান্না করতে হবে ১৫ মিনিট।
- 4
এরমাঝে একবার নেড়ে দিতে হবে,যেন উপরের চালগুলো ঠিকভাবে সেদ্ধ হয়।১৫ মিনিট পর চাল সিদ্ধ হয়ে আসলে এতে ভেজে রাখা সিদ্ধ ডিম ও চেরা কাচামরিচ দিয়ে আরো ১০ মিনিট দমে রাখতে হবে।
- 5
১০ মিনিট পর নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করুন ডিমের বাসন্তী বিরিয়ানী।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (9)