জাতীয় স্যুপ মুলিগাতানী(National soup of India Mulligatawny recipe in Bengali)

#শীতকালীনস্যুপ
আমরা অনেকেই জানিই না যে ভারতের একটি জাতীয় স্যুপ ও আছে। যা পুরোপুরি ভারতীয় স্বাদ ও গন্ধে ভরপুর। জানলেও গর্বোবোধ হয় যে ভারতে একটি স্যুপ জন্ম নিয়ে বিদেশে ও সমাদৃত হচ্ছে। এটি প্রথমে ভেজিটেরিয়ান স্যুপ ই ছিল কিন্তু এখন চিকেন দিয়েও বানানো হয়।
ব্রিটিশরা কুক্ট রাইস দিয়ে গর্নিস করা স্যুপ ই পছন্দ করত। আমি এই স্যুপ টি একটু নিজের মতো করে গার্নিস করেছি।

রান্নার নির্দেশ
- 1
ডাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে।
- 2
প্রেসার কুকারে ২ চা চামচ সাদা তেল গরম করে গোটা সরিষা দিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর গাজর কুচি দিয়ে ভেজে নেব। দিয়ে দেব গোলমরিচ।
- 3
এবার কারিপাতা দিয়ে নাড়াচাড়া করে টমেটো কুচি, কারি পাউডার, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। তার পর ভিজিয়ে রাখা ডাল দিয়ে দেব। পরিমাণ মত জল আর লবণ দিয়ে ৪ টে সিটি দিয়ে দেব।
- 4
এবার ঠান্ডা করে বেন্ডারে ব্লেন্ড করে নেব।
- 5
এবার এটা গরম করে নারকেলের দুধ মিশিয়ে নেব। একটু ফুটিয়ে গ্যাস বন্ধ করে লেবুর রস মিশিয়ে নেব।
- 6
ভাত টা বাটার এ টস করে নেব। সেদ্ধ কাবুলি ছোলা ছাঁকা তেলে ভেজে তুলে নেব। বাইরে টা কুরকুরে হবে কিন্তু ভিতরে নরম থাকবে।
- 7
এবার স্যুপ বোলে স্যুপ দিয়ে উপর থেকে বাটারে টস করা ভাত, ভাজা ছোলা, লেবুর টুকরো আর ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মুলিগাতানী স্যুপ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (24)