ভেজিটেবল প্যান কেক (vegetable pan cake recipe in Bengali)
Rupasree bhattacharjee @cook_25901492
#উইন্টারস্ন্যাক্স
ভেজিটেবল প্যান কেক (vegetable pan cake recipe in Bengali)
#উইন্টারস্ন্যাক্স
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে আমি সমস্ত সবজি কুচি কুচি করে কেটে নিয়েছি।আপনারা সবজি পছন্দ মতো কম বেশি করতে পারেন। শীত কালে এটাই মজা। অনেক সবজি।
- 2
এবারে এতে আমি ডিম, ময়দা, বাকি গুঁড়ো মসলা গুঁড়ো মিশিয়ে নিয়েছি।
- 3
ভালো করে সবজি মিশিয়ে নেবার পর এতে অল্প অল্প করে দুধ মিশিয়ে ব্যাটার তৈরি করেছি। ব্যাটার পাতলা হলে এতে ময়দা,আর ঘন হলে অল্প দুধ মিশিয়ে নিতে হবে।খুব পাতলা যেনো না হয় ব্যটার।
- 4
এবারে অ্যাপ্যাম প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিতে হবে এবং ঢেকে দিতে হবে দু মিনিটের জন্য।
- 5
এক পিঠ ভাজা হলে আরেক পিঠ ভেজে নিতে হবে। দু মিনিট করে আঁচ কমিয়ে ভাজতে হবে দুই পিঠই।
- 6
হয়ে গেলে নামিয়ে সস দিয়ে গরম গরম পরিবশন করুন। শীতকালে এরম চায়ের সাথে টুকিটাকি এবং স্বাস্থ্য কর খাবার অবশ্যই খাওয়া যেতে পারে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14148994









মন্তব্যগুলি (2)