লটের পপকর্ন(Loter Popcorn recipe in Bengali)

#উইন্টারস্ন্যাক্স
স্ন্যাকস খেতে আমরা সবাই পছন্দ করি।শীতকালের সন্ধ্যেবেলা এই ধরনের স্ন্যাকস আর ধনে, পুদিনা পাতার চাটনি হলে আর কিছুই চাইনা।লটের এই অভিনব রেসিপিটি সত্যিই মুখে লেগে থাকার মতো।

রান্নার নির্দেশ
- 1
লটে মাছ পরিস্কার করে ছোট করে কেটে, ধুয়ে নিয়ে নুন আর লেবুর রস মেখে রাখতে হবে 30 মিনিট।
- 2
এরপর পিঁয়াজ কুঁচি, ধনেপাতা কুঁচি, রসুন বাটা,কাঁচা লঙ্কা কুঁচি, নুন,চিনি,লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,চিকেন মসলা গুঁড়ো সব একসঙ্গে মেখে নিয়ে সাদা তিল আর চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার মিশিয়ে মাখতে হবে।বেশ আঠালো মাখাটা হবে।
- 3
কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে ছোট ছোট পপকর্ণের মতো আকারে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে, পছন্দ মতো সসের সঙ্গে পরিবেশন করতে হবে
- 4
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)