ভাজা পুলি পিঠা

#পিঠা
শীতের পিঠা পুলি উৎসব টা যেন জমিয়ে দেয় ভাজা পুলি পিঠা
ভাজা পুলি পিঠা
#পিঠা
শীতের পিঠা পুলি উৎসব টা যেন জমিয়ে দেয় ভাজা পুলি পিঠা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে নারকেলের পুর তৈরি করে নিবো, সেজন্য একটি প্যানে ১টে চামচ ঘি গরম করে কোরানো নারকেল,সাদা তিল,২টা তেজপাতা দিয়ে হালকা নেড়ে নিয়ে গ্ৰেট করা খেজুর গুড় দিয়ে দিবো এবং নেড়েচেড়ে পিঠার পুর তৈরি করে নিবো।
- 2
এবারে পিঠার ডো তৈরি করে নিবো সেজন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি তেল সামান্য লবণ দিয়ে চালের গুঁড়া ও ময়দা একসাথে চেলে দিয়ে দিবো এবং ১মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিবো লো আঁচে।এবারে ১য়িনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে কাই তৈরি করে নিবো। এবং তা থেকে ছোট ছোট রুটি বেলে মাঝে নারকেল তিলের পুর দিয়ে ডিজাইন করে পিঠা বানিয়ে নিবো।
- 3
এবারে পিঠা সবগুলো তৈরি হয়ে গেলে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে পিঠা গুলো ডুবো ব্রাউন মচমচে করে ভেজে নিবো।
- 4
এভাবে সব গুলো পিঠা গুলো ভেজে নিবো এবং গরম গরম পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি