ক্ষীর কমলা (kheer kamala recipe in bengali)

#CookpadTurns4 কমলালেবু একটি শীতকালীন ও ভিটামিনc যুক্ত ফল। এটা আমরা জুস ,আইসক্রিম বিভিন্নভাবে খেয়ে থাকি। এবার ভাবলাম কমলালেবু, খোয়া ক্ষীর আর দুধ দিয়ে ভিন্ন স্বাদের কিছু একটা বানাই। এই ভাবনা মাথায় রেখেই বানালাম ক্ষীর কমলা।

রান্নার নির্দেশ
- 1
কমলালেবুর উপরের কিছুটা অংশ কেটে নিয়ে ভেতর থেকে খুব সাবধানে চামচের সাহায্যে কমলালেবুর কোয়া বার করে নিতে হবে।
- 2
এবার কোয়া গুলোর উপরে চামড়াটা তুলে ভেতর থেকে বীজগুলো বার করে ছোট ছোট টুকরো করে রাখতে হবে।
- 3
সমস্ত ড্রাই ফ্রুটস গুলো ছোট টুকরো করে কাটতে হবে।
- 4
এবার লিকুইড দুধের সাথে পাউডার দুধ,চিনি, গ্রেটেড খোয়া ক্ষীর, কিছুটা ড্রাই ফ্রুটস ও এলাচ গুঁড়ো দিয়ে জ্বাল করে ক্ষীরের মতো ঘন করে ঠান্ডা করতে হবে।
- 5
ঠান্ডা করার পর কিছু কমলালেবুর টুকরো ওর সাথে মিশিয়ে দিতে হবে।
- 6
এরপর কমলালেবুর খোলার ভেতর বা অন্য পাত্রে ক্ষীর ঢেলে ওপর দিয়ে ড্রাই ফ্রুটস আর কমলালেবুর টুকরো দিয়ে গার্নিশিং করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)