হোমমেড আটার কুকিজ (homemade attar cookies recipe in Bengali)

এটা খুব সাধারণ উপকরণ দিয়ে হয় আর খেতে দোকানের থেকেও ভালো তাই বাড়িতেই বানিয়ে নিই।আর ওভেন ছাড়াই বানানো যায় না এটা।
হোমমেড আটার কুকিজ (homemade attar cookies recipe in Bengali)
এটা খুব সাধারণ উপকরণ দিয়ে হয় আর খেতে দোকানের থেকেও ভালো তাই বাড়িতেই বানিয়ে নিই।আর ওভেন ছাড়াই বানানো যায় না এটা।
রান্নার নির্দেশ
- 1
আটা, বেসন, পাউডার সুগার, এলাচ গুঁড়ো, নুন ও বাটার সব মিক্স করে ভালোভাবে মেখে নিতে হবে আটা মাখার মতো।
- 2
কড়াইয়ে গোল আকারের ছোট পাএ বসিয়ে কড়াই ঢেকে গ্যাসে লো flame এ মিনিট পনেরো প্রি হিট করতে হবে।
- 3
এবার ছোট ছোট লেচি কেটে কুকিজ এর আকারে গড়ে ছুরির ব্যাক সাইড দিয়ে লম্বা করে ডিজাইন করে নেব।
- 4
একটা গোল পাএ তে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে নেব।
- 5
এরপর সামান্য দুধে পাউডার সুগার মিশিয়ে নেব। এবার এই দুধটা তুলোয় ভিজিয়ে কুকিজের ওপর দিয়ে ওপরে পেস্তা বাদাম গুঁড়ো ছড়িয়ে দেব।
- 6
এবার কুকিজ গুলো অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখা পাএর ওপর দিয়ে প্রি হিট করা কড়াইয়ে দিয়ে ঢাকা দিয়ে কুড়ি মিনিট পর ঢাকা খুলে নামিয়ে নিতে হবে। ব্যস কুকিজ তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)