সাম্বার ডাল (sambar dal recipe in bengali)

Mridula Golder @cook_25752163
সাম্বার ডাল (sambar dal recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
অড়হড় ডাল টা ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে রাখলাম। এবার প্রেসার কুকারে দিয়ে ১টা কাঁচালঙ্কা মাঝখান থেকে কেটে ২ টো সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার ঢাকনা খুলে সব সবজিগুলো এবং নুন ও হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলাম।
- 2
এবার একটা কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে তেঁতুলের ক্বাথ দিয়ে একটু নেড়েচেড়ে কারীপাতা দিয়ে একটু ফুটতে দিলাম।
- 3
এবার ডাল টা ঢেলে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে সাম্বার মশলা টা দিয়ে দিলাম।একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডী সাম্বার ডাল।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14216048










মন্তব্যগুলি (5)