চিলি পনির(Chili paneer recipe in Bengali)

Sangita Sarkar @cook_26602927
চিলি পনির(Chili paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পনির গুলো কেটে টুকরো করে নিয়েছি পেঁয়াজ গুলো বড় টুকরো করে কেটেছি আর ১/২ পেঁয়াজ বাটা করে নিয়েছি, লঙ্কা গুলো দুই টুকরো করে কেটে নিয়েছি, রসুন কুচি করে কেটেছি।
- 2
এরারুট,ডিম, পরিমাণ মত লবণ, পরিমাণ মত আদা রসুন বাটা দিয়ে পনির গুলো মেখে নিয়েছি।
- 3
কড়াই গরম হলে সাদা তেল দিয়ে দেবো তার পর তেল গরম হলে মেখে রাখা পনির গুলো বড়ার মত লাল করে ভেজে নিয়েছি।
- 4
তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দেবো, পেঁয়াজ হালকা ভাজা হলে লঙ্কা আদা রসুন পেঁয়াজ বাটা লবণ দিয়ে ভালো করে নারাচারা দিয়ে সয়াসস দেব সবার শেষে টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দেবো তারপর ঝোল কিছুক্ষণ ফুটলে ভেজে রাখা পনির এর বড়া গুলো দিয়ে দেবো,একটু ফুটলে নামিয়ে নিলেই রেডি চিলি পনির।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14217141









মন্তব্যগুলি (3)