পেঁয়াজকলির টকঝাল সবজি(Peyejkalir takjhal recipe in bengali)

Rubi Paul @cook_21130802
পেঁয়াজকলির টকঝাল সবজি(Peyejkalir takjhal recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
সব সবজি কেটে ধুয়ে নেব, মটরশুটি ছাড়িয়ে নেব, বিউলির ডালের বড়ি ভেজে তুলে রাখবো,
- 2
কড়াইয়ে সরষের তেল গরম করে রসুন থেঁতো,শুকনো লঙ্কা,কালোজিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ ভাজা হয়ে এলে পেঁয়াজকলি, ফুলকপি,আলু দিয়ে দেব, এবার ভালোভাবে নাড়াচাড়া করব,
- 3
একটু ভাজা হয়ে এলে কেটে রাখা বেগুন, টমেটো,কাঁচা টমেটো, জিরেগুঁড়ো ধনেগুঁড়ো নুন, একটু মিষ্টি,হলুদ দিয়ে,ভালোভাবে নাড়াচাড়া করব,
- 4
তেল ছেড়ে এলে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, এই সময়ে বিউলির ডালের ভাজা বড়িগুলো দিয়ে দেবো,কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করব, সবজিগুলো সেদ্ধ হয়ে গামাখা হলে নামিয়ে নেব,
- 5
রুটি পরোটা বা ভাতের সাথে এক কথায় দারুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14237209










মন্তব্যগুলি (5)