ভুনা জর্দা সেমাই
রান্নার নির্দেশ
- 1
প্রথম একটি কড়াইতে ২ টেবিল-চামচ ঘি দিয়ে ডিম তিনটি ভাল করে জুরি জুরি করে ভেজে রাখতে হবে।
- 2
এরপর ঝুরি ঝুরি করে ভেজে রাখা ডিমগুলো তুলে রাখতে হবে।
- 3
ওই একই কড়াইতে বাকি ৩ টেবিল চামচ ঘি এবং দুই টেবিল-চামচ তেল দিয়ে সেমাই টা ভাল করে ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেলে তার মধ্যে সামান্য একটু পানি এবং চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।
- 4
আমাদেরকে সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে আপনারা আপনাদের ইচ্ছা মত মিষ্টি বাড়িয়ে নিতে পারেন।
- 5
এরপরে সেমাইটি ভাল করে সিদ্ধ হয়ে গেলে এবং গুড়া দুধ ভালো করে মেশানো হয়ে গেলে নামিয়ে তার ওপর ঝুরি করা ডিমগুলো বিছিয়ে দিয়ে একবার নাড়া দিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল মজাদার জর্দা সেমাই। In
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14251786




মন্তব্যগুলি