লাউ পাতায় ডিমের পাতুরি lau patay dimer paturi recipe in Bengali )

Nandita Mondal @cook_27816431
লাউ পাতায় ডিমের পাতুরি lau patay dimer paturi recipe in Bengali )
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম গুলো কে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ।তারপর ডিম গুলো কে অধেক করে কেটে নিতে হবে ।
- 2
তারপর একটি পাত্রে আদা বাটা,ধনে বাটা,জিড়ে বাটা, লঙ্কা বাটা ও গুঁড়ো,পোষ্ত বাটা, সরষে বাটা, গোলমোরিচ, ধনেপাতা কুচি, ও ১চামচ তেল নিয়ে একটি পেষ্ট বানাতে হবে ।
- 3
লাউ পাতা টি এবা্র ভালো করে ধুয়ে, মুছে নিতে হবে
- 4
এবার অর্ধেক করা ডিমে র একটি অংশ পেষ্টে র মধ্যে ডুবিয়ে একটি লাউ পাতা র মধ্যে রেখে তার উপর একটি কাঁচালঙ্কা রেখে পাতাটি মুড়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে।
- 5
এই ভাবে বাকি গুলো ও করে ফেলতে হবে ।
- 6
এরপর কড়াইতে তেল দিয়ে তেল টি গরম হলে তারমধ্যে লাউপাতা য় মোরা ডিমগুলো কড়াইতে ছেড়ে দিতে হবে ।
- 7
অল্প আঁচে লাউপাতা য় মোরা ডিমগুলো ভেজে ফেললেই তৈরি হয়ে যাবে লাউপাতা য় ডিমের পাতুরি ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14298046











মন্তব্যগুলি (2)