এগ বিরিয়ানি(Egg Biryani recipe in bengali)

এগ বিরিয়ানি(Egg Biryani recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বাসমতী চাল টিকে ভালো করে ধুয়ে জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ওভেন এ আলু ডিম গুলো কে সিদ্ধ করে নিতে হবে। এগুলো নামিয়ে ডিম গুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর এগুলো তে পরিমাণ মতো নুন, হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।
- 2
এরপর সেই তেলে২ টি পিঁয়াজ কুচি করে কেটে বেরেস্তা ভেজে নিতে হবে।
- 3
অন্য ১ টি কড়াইতে পরিমান মতো জল দিয়ে তাতে ১ টেবিল চামচ তেল, পরিমাণ মতো নুন, দারচিনি, লবঙ্গ,এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে তাতে জল ঝরিয়ে চাল দিয়ে দিতে হবে।৮৫ ভাগ হয়ে গেলে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- 4
এরপর বেরেস্তা হয়ে গেলে নামিয়ে তাতে পিঁয়াজ, রসুন, আদা র পেস্ট,দিয়ে কষিয়ে নিতে হবে। তাতে টমেটো র পেস্ট, পরিমাণ মতো নুন, হলুদ,১ টেবিল চামচ বিরিয়ানি মশলা।, ১ টেবিল চামচ গরমমশলা গুঁড়ো, লঙ্কা গুঁরো দিয়ে ভালো করে মিশিয়ে কষাতে হবে।তাতে আলুও ডিম গুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে।
- 5
এরপর ২ টি ডিম,৩ টি আলু তুলে নিয়ে তাতে ভাত ছড়িয়ে দিয়ে তার উপর ১/২ বিরিয়ানি মশলা, পরিমাণ মতো কেওরার জল।,কেশর ভেজান দুধও পিঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। তার উপরে বাকি ডিম ও আলু দিয়ে, ভাত দিয়ে আগের মতো করে সব ছড়িয়ে দিতে হবে কম আঁচে রেখে ঢাকা দিয়ে কিছু খন রেখে দিতে হবে।
- 6
এরপর ওভেন বন্ধ করে কড়াই নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (2)