পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই (peri peri French fry)
রান্নার নির্দেশ
- 1
আজ আমি বানাবো পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই।প্রথমে আলু গুলোকে এভাবে কেটে নিয়েছি।
- 2
এবারে একটা পাত্রে জল গরম করেছি।সেখানে আলুগুলো দিয়েছি,সাথে লবণ দিয়েছি।4/5 মিনিট ফুটে গেলে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে আলুর জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়েছি।
- 3
এবার আলুগুলো ঠাণ্ডা হলে দু তিনঘন্টা ফ্রিজারে রেখেছি।তার পর ছাঁকা তেলে ভেজে নিয়েছি।
- 4
আলু গুলো হালকা বাদামি করে ভাজতে হবে। বেশ ক্রাঞ্চি হবে। এবারে এতে লঙ্কা গুঁড়ো,এবং চিলি ফ্লিক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মনে রাখতে হবে যে পেরি পেরি মানে হলো ঝাল।যত পারবেন জিনিসটা তে ঝাল দিতে হবে। তবেই ভালো পেরি পেরি হবে ।
- 5
এই হলো আমার পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই। খাবারের স্টার্টার এ বা বাড়ীতে স্ন্যাকস হিসেবেও খাওয়া যায়।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14347512











মন্তব্যগুলি