শাহী পনির ফিস কোর্মা(Sahi paneer fish korma recipe in Bengali)

শাহী পনির ফিস কোর্মা(Sahi paneer fish korma recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পনির দুটো অল্প নুন মাখিয়ে রাখব । এবার মাছের পিস গুলো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব । তার পর মাছ গুলো ঠান্ডা করে ছাড়িয়ে নেব। এবার গ্যাস জেলে কড়াই বসাব ।তাতে অল্প তেল আর ঘি দেব। গরম হলে পেঁয়াজ রসুন আদা বাটা দেব ।আর ভেজে নেব।
এবার ছাড়ানো মাছ গুলো দেব আর আলু সেদ্ধ দেব। তার পর হলুদ আর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভাল করে কষব । তার পর আন্দাজমতোন নুন আর চিনি দেব । ভাল করে কষব যেন শুকনো শুকনো পুর টা হয়। এর পর ধনে পাতা কুচি কিশমিশ আর গরম মশলা দিয়ে ভাল করে নেড়ে নেব - 2
এবার গ্যাস বন্ধ করব আর মাছের পুরটা ঠান্ডা করতে দেব । এবার মাছের পুরটা ঠান্ডা হলে, একটা পনিরের ওপর দিয়ে আরেকটা চেপে দেব।
তার পর একটা পাত্রে সামান্য নুন দিয়ে ময়দা আর ডিমটা গুলে নেব । তার পর কড়াই তে তেল দিয়ে তেল গরম হতে দেব ।
তার পর পুর ভরা পনিরটা ডিমের গোলাতে ডুবিয়ে ডিপ ফ্রাই করব। দুই দিক টা ভেজে তুলে রাখব। গ্রেভি করতে প্রথমে পেঁয়াজ রসুন আর কাজু অল্প তেলে নেরে নিয়ে বেটে নেব। তার পর কড়াই বসাব ।তাতে ঘি দেব - 3
গরম হলে শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে নেরে চেরে আদা বাটা আর কাজু পেঁয়াজ রসুন পেস্ট টা দেব । ভাল করে কষব। তার পর দই দেব। এর পর অল্প জল দেব ।তার পর আন্দাজমতোন নুন আর চিনি।কম কম আঁচ করেই রান্না টা হবে। ভাল করে ফুটে গেলে শাহী গরম মশলা দেব। তার পর পুর ভরা পনির টা গ্রেভিতে দেব আর ৫মিনিট ঢাকা দেব।এবার গ্যাস বন্ধ করব । তার পর ফ্রেশ ক্রীম আর গোলাপ জল আর কেওড়ার জল দেব । তার পর নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করব শাহী পনির ফিস কোর্মা।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (2)