Designer patishapta or Rangila patishapta

পাটিসাপটা বাংলাদেশের খুবই প্রচলিত ও সুস্বাদু একটি পিঠা যা ছেলে বুড়ো সবাই পছন্দ করে! সাধারণ সাদা পাটিসাপটায় আমি নতুনত্ব আনতে চেষ্টা করেছি রঙীন গোলা ব্যবহার করে। আশা করি আপনাদের এই সুন্দর রঙীন পাটিসাপটা ভালো লাগবে!
#পিঠা
Designer patishapta or Rangila patishapta
পাটিসাপটা বাংলাদেশের খুবই প্রচলিত ও সুস্বাদু একটি পিঠা যা ছেলে বুড়ো সবাই পছন্দ করে! সাধারণ সাদা পাটিসাপটায় আমি নতুনত্ব আনতে চেষ্টা করেছি রঙীন গোলা ব্যবহার করে। আশা করি আপনাদের এই সুন্দর রঙীন পাটিসাপটা ভালো লাগবে!
#পিঠা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ক্ষীরসা তৈরী করে নিতে হবে। কড়াইতে ১লিটার দুধ চূলায় বসিয়ে মাঝারী আঁচে ক্রমাগত নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে। যখন থকথকে হয়ে আসবে তখন চিনি ও ময়দা দিয়ে অল্প আঁচে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে জমে আসলে নামিয়ে নিতে হবে।
- 2
একটি বাটিতে চালের গুঁড়া, ময়দা,সুজি, ঘি, চিনি সবকিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। এরপর অল্প অল্প করে পানি মিশিয়ে হাত বা হুইস্কার দিয়ে ভালো ভাবে নেড়ে গোলা তৈরী করতে হবে। গোলাটা যেন বেশী ঘন বা বেশী পাতলা না হয় এবং কোন লাম্প যেন না থাকে। দুই কাপের মত পানি লাগবে। এবার তিনটা ছোট বাটি নিয়ে অল্প গোলা আলাদা করে নিয়ে নিন। এগুলোতে তিনটা রঙ মিশিয়ে নিন।
- 3
চূলায় ফ্রাইপ্যান বসিয়ে একটা পুরোনো কাপড়ের ছোট পুটলি দিয়ে ঘি ব্রাশ করে নিন। চূলার আঁচ লো থাকবে। এবার চামচ দিয়ে বা সসের বোতলে ভরে রঙীন গোলা গুলো ডটের মত করে বা আপনার পছন্দ মত ডিজাইনে ফ্রাইপ্যানে ছাড়ুন। ৩০সেকেন্ডের মধ্যেই এগুলোর উপরটা শুকিয়ে যাবে, তখন এগুলো ঢেকে দেওয়ার জন্য পরিমাণ মত গোলা দিন ও ফ্রাইপ্যান ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিন। কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিন। ঢাকনা খুলে যেকোন এক পাশে পরিমাণ মত ক্ষীরসা লম্বা করে বসান ও আস্তে আস্তে সাবধানে ভাঁজ করতে থাকুন।
- 4
পুরোটা রোল করা হয়ে গেলে আরো কয়েক সেকেন্ড ঐ পাশে রেখে আবার উল্টে দিয়ে আরো৫/৭সেকেন্ড রেখে নামিয়ে ফেলুন। এভাবে বাকী গুলো ও তৈরী করে ফেলুন ব্যাস, সুস্বাদু রঙীলা পাটিসাপটা আপনার মনোরন্জনের জন্য তৈরী!
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (2)