পুরভরা রঙীলা পিঠা।

বাংলাদেশের একটা পিঠা আছে যেটা দুটো ছোট্ট রুটির মাঝখানে ক্ষীরসা ভরে সাইড বন্ধ করে তারপর তেলে ভেজে চিনির সিরায় ডুবিয়ে তৈরী করা হয়, সম্ভবত এটার নাম গোকুল পিঠা। যাই হোক এই পিঠাটাকে আমি আমার নিজস্ব রেসিপিতে নতুন ও আরও সুন্দর ভাবে হাজির করেছি। আর হ্যা, হাতে নিয়ে খেতে গেলে সিরার চটচটে ভাবটা আমার একটুও ভালো লাগেনা তাই আমি ময়দা মাখানোর সময়ই পরিমাণ মত চিনি মিশিয়ে নিয়েছি যাতে আর সিরায় ডোবানোর আর দরকার না হয়!আর দেখতে সুন্দর হওয়াটা আমার কাছে অনেক জরুরী!
#পিঠা

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা, ঘি, চিনি ভালো করে একসাথে মিশিয়ে নিন। এবার এই শুকনো উপকরন চারভাগে ভাগ করে নিন ও আলাদা বাটিতে নিয়ে নিন। একভাগ শুধু পানি দিয়ে ময়ান দিয়ে সাদা ডো তৈরী করুন। বাকী তিন ভাগে লাল, হলুদ ও সবুজ রঙ ও পানি মিশিয়ে তিন রঙের ডো তৈরী করুন।
- 2
এবার প্রত্যেকটি ডো কে তিন ভাগ করুন ও হাত দিয়ে লম্বা লম্বা লেচির মত তেরী করুন। এবার চার রঙের চারটা লেচি নিয়ে এক প্রান্ত চেপে জোড়া লাগিয়ে নিন। তারপর সবগুলো লেচি দড়ি পেঁচানোর মত করে পেঁচিয়ে নিন, একটা মালটিকালার কর্ডএর মত তৈরী হবে। সবগুলো তৈরী হয়ে গেলে এগুলো এক ইন্চি মাপে কেটে নিন। এবার একটা টুকরো নিয়ে কাটা সারফেসটা উপরে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে ছোট্ট গোল রুটির মত বানাবেন।এরপর বেলান দিয়ে বেলে নেবেন, তবে পাতলা ও বড় করবেন না। ভারী এবং দুই ইঃর মত ব্যাসের রুটি হবে।
- 3
এখন একটা রুটি নিয়ে তার মাঝখানে পরিমাণ মত ক্ষীরসা দিন। রুটির চারদিকে পানি লাগিয়ে নিন। এবার আরেকটি রুটি উপরে দিয়ে সাইড চেপে চেপে আলতো হাতে আটকে দিন। এবার সাইড বন্ধ করার জন্য পেঁচিয়ে ডিজাইন করে নিন, না পারলে ছোট কাঁটাচামচ চেপে ডিজাইন করতে পারেন। সবগুলো তৈরী হয়ে গেলে চূলায় তেল বসিয়ে মাঝারি আঁচে গরম করুন। এবার আঁচ একটু কমিয়ে পিঠাগুলো দিয়ে ডুবোতেলে উল্টে পাল্টে ভেজে নিন। প্রথমে বেশী গরম তেলে দিলে পিঠার রঙ নষ্ট হয়ে যেতে পারে।
- 4
ব্যাস তৈরী হয়ে গেল আমার নিজস্ব রেসিপির অপূর্ব স্বাদ ও সৌন্দর্যের লোভনীয় পিঠা, উপভোগ করুন গরমাগরম!
- 5
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)