রান্নার নির্দেশ
- 1
প্রথমে পিঠার কাই তৈরি করে নিবো সেজন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি ফুটিয়ে চালের গুঁড়া,ময়দা ও লবণ দিয়ে হাল্কা নেড়ে ঢাকনা দিয়ে ২মিনিট কাই সিদ্ধ হতে দিবো মিডিয়াম আঁচে।২মিধিট পরে কাই নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা করে নিবো। এবং কাই ঠান্ডা হয়ে গেলে তার সাথে ১টা ডিম ও ১টে ঘি দিয়ে ভালো করে মেখে নিয়ৈ ডো বানিয়ে নিবো এবং ১০ মিনিট পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখবো ডো টা।
- 2
১০ মিনিট পর ডো আবারো ভালো করে মেখে নিয়ে তা থেকে বড় বড় রুটি বেলে নিবো।রুটি বেশি ভাড়ি ও হবেনা, বেশি পাতলা ও হবেনা।এই রুটি গুলোর এক সাইফ থেকে এপাশ ওপাশ করে প্যাচিয়ে প্যাচিয়ে রোল করে হার্ট সেইফ করে পিঠা গুলো বানিয়ে নিবো। এবং ডুবো তেলে পিঠা গুলো মচমচে করে ভেজে নিবো।
- 3
এবারে সিরাটা তৈরি করে নিবো, সেজন্য একটি হাঁড়িতে পানি,গ্ৰেট করা খেজুর গুড় ও ২টা এলাচ দি এ নেড়েচেড়ে ঘন একটি সিরা তৈরি করে নিবো। এবং পিঠা গুলো গরম থাকা অবস্থায় সিরায় দিয়ে কমপক্ষে ৩০ মিনিট রেখে দিবো। এবং প্লেইটে সাজিয়ে পরিবেশন করবো।
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (4)