শাহী পনির(Shahi paneer recipe in bengali)

শাহী পনির(Shahi paneer recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সবজি ধুয়ে নিতে হবে। গাজর,বিনস,পনীর লম্বা করে কেটে নিতে হবে।ফুলকপি গোটা করে কাটতে হবে।গাজর,বিনস,করাইসুটি অল্প সেদ্ধ করে রাখতে হবে।
- 2
দারচিনি গুঁড়ো করে রাখতে হবে।কাজু পোস্ত বেটে রাখতে হবে।দই ও দুধের একটা মিশ্রণ বানিয়ে রাখতে হবে।পিঁয়াজ কুচি করে নিতে হবে।আদা গ্রেট করে রাখতে হইবে।
- 3
এবার কড়া গরম করে সাদা তেল দিয়ে ফুলকপি হালকা ভেজে তুলে নিতে হবে।পনীর না ভাজলেও হয় তবে আমি হালকা করে পনীর ও ভেজে নিয়েছি।এবার ওই তেলে জোয়ান ফোড়ন দিয়ে পিঁয়াজ দিয়ে ও অন্য সবজি দিয়ে ৫/৭মিনিট নাড়তে হবে।আদা,গরম মসলা দিয়ে আরো কিছুক্ষণ নাড়তে হবে।কাঁচালঙ্কা ও পনীর দিয়ে সাতলাতে হবে।
- 4
এবার কাজু-পোস্ত বাটা ও দই দুধের মিশ্রণ ঢেলে দিতে হবে।এবার কম আঁচে ৫মিনিট সাঁতলে নিতে হবে।নুন মিষ্টি দিতে হবে।অল্প জল গরম করে দিয়ে ফুটতে দিতে হবে কম আঁচে।মাখামাখা হয়ে এলে ঘি দিয়ে নেড়ে নামাতে হবে।লুচি,কচুরি,ফ্রায়েড রাইস,পরোটা,নান যে কোনো কিছুর সাথে অনবদ্য লাগবে ।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (10)