মুড়ির মোয়া

#রান্না
মুড়ির মোয়া এ যেন ঠিক মায়ের ভালোবাসার মত ই আমাদের বাঙালি দের খাদ্য তালিকায় জায়গা করে আছে।অসম্ভব স্বাদের এই মোয়া গ্ৰাম বাংলার ঐতিহ্য কে বহন করে।
মুড়ির মোয়া
#রান্না
মুড়ির মোয়া এ যেন ঠিক মায়ের ভালোবাসার মত ই আমাদের বাঙালি দের খাদ্য তালিকায় জায়গা করে আছে।অসম্ভব স্বাদের এই মোয়া গ্ৰাম বাংলার ঐতিহ্য কে বহন করে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বড় মুখের হাঁড়িতে ১টে চামচ ঘি দিয়ে মৃদু আঁচে মুড়ি গুলো ৫মিনিট নেড়েচেড়ে মচমচে করে ভেজে নিবো,ভাজার সময় সামান্য এক চিমটি লবণ দিবো।
- 2
মুড়ি ভেজে নামিয়ে রেখেই আরেকটি কড়াই তে গ্ৰেট করা খেজুর গুড় দিয়ে নেড়েচেড়ে গলিয়ে তাতে কুসুম গরম থাকা অবস্থায় মুড়ি গুলো গলে যাওয়া গুড়ের মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিবো।
- 3
এবারে হাতে একটু ঘি লাগিয়ে, হালকা গরম থাকা অবস্থায় গুড় মুড়ির মিশ্রণ টি হাতে চেপে চেপে গোল আকৃতি দিয়ে মোয়া বানিয়ে নিবো। এভাবে প্রত্যকটা মোয়া বানিয়ে নিবো।খেয়াল রাখতে হবে,মনোয়ার মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে মোয়া হয়না,গরম থাকা অবস্থায় মোয়া বানিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)