চিজী পিৎজা(Cheesy Pizza Recipe in Bengali)

চিজী পিৎজা(Cheesy Pizza Recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পিৎজা তৈরির সব উপকরণ গুছিয়ে নিবো।
- 2
এবারে গ্ৰীন ক্যাপ্সিকাম, টমেটো চাক করে কেটে নিবো,চিজ গ্ৰেট করে রাখবো
- 3
এবারে পিজ্জা ডো বানিয়ে নিবো সেজন্য একটি বোলে ময়দার সাথে লবণ মিশিয়ে তেলে দিয়ে দিবো। এবং ইষ্ট ও চিনি মিশিয়ে কুসুম গরম পানি তেল ইষ্ট এক্টিভ করে নিবো।ইষ্ট এক্টিভ হয়ে গেলে সেটায় দা সাথে মিশিয়ে একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে মেখে নিবো অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মেখে নিবো ভালো করে,এভারে ৩টে চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে একটা সফট ডো বানিয়ে নিবো।এবারে ডো টা ১৫ মিনিট একটা পাতলা ভিজা কাপড় দিয়ে এ ঢেকে রাখবো।
- 4
১৫ মিনিট পর কাপড় টা তুলে আবারো ভালো করে মেখে ডো টা থেকে মোটামোটি মোটা একটা রুটি বেলে নিবো এবং পিজ্জা প্যানে সামান্য তেল ব্রাশ করে তাতে মোটা রুটি টা দিয়ে টপিং এ টমেটো সস ও পিৎজা সস মিক্সড করে লাগিয়ে নিবো।এবারে তার উপর কেটে রাখা ক্যাপ্সিকাম, টমেটো গুলো রাউন্ড করে দিয়ে দিবো এবং তার উপর অরিগেনো,মিক্সড হার্বস্ ছড়িয়ে দিবো। এবারে গ্ৰেট করা মোজেরলা চিজ পুরোটাই ছড়িয়ে দিবো,তার উপর ব্ল্যাক অলিভ কেটে ভাগ করে ছড়িয়ে দিবো।
- 5
এবারে প্রিহিট ওভেনে ১৮০ডিগ্ৰী সেলসিয়াসে ৩৫ মিনিট পিজ্জা টাবেইক করে নিবো।
- 6
সবশেষে নামিয়ে পরিবেশন করবো গরম গরম চিজী পিৎজা।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি