এগ ডেভিল (Egg devil recipe in bengali)

এগ ডেভিল (Egg devil recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম আর আলু গুলো সেদ্ধ করে নিতে হবে ।এবার সেদ্ধ ডিম গুলোকে দু ভাগ করে নিতে হবে আর আলু গুলোকে একটা বাটিতে স্ম্যাশ করে নিতে হবে ।
- 2
এবার কড়াইতে সরষের তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে তারপর তাতে আদা রসুন বাটা, হলুদ গুড়ো, নুন, মাখা আলু, লঙ্কা গুড়ো,জিরে গুড়ো,ধনে গুড়ো,কাঁচালঙ্কা কুচি, গোলমরিচ গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে ।
- 3
এবার আলু মাখা টা একটু ঠান্ডা হলে তারপর ছয় ভাগে ভাগে করে নিয়ে নাড়ু বানিয়ে নিতে হবে। এবার হাতে একটা একটা করে নাড়ু নিয়ে লুচির মতো বানিয়ে নিয়ে তার মাঝখানে অর্ধেক ডিম উল্টো করে দিয়ে পুরো আলু মাখা টা দিয়ে মুড়িয়ে নিতে হবে ।
- 4
এবার একটা বাটিতে ডিম ফেটিয়ে নিয়ে তার মধ্যে নাড়ু গুলো ডুবিয়ে নিয়ে ব্রেডক্রমবস এ দিয়ে একটা একটা করে কড়াইতে সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে ।
Made this recipe? Share a Cooksnap!
Let Amrita Chakraborty know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (6)