চিজি ফিস দোপিঁয়াজা(Cheesy Fish Dopiyaja recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ ভালো করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রাখতে হবে
- 2
তারপর কড়াইতেই বেশ কিছুটা তেল গরম করে মাছগুলো কড়া করে ভেজে তুলতে হবে
- 3
এবারে ওই তেলেই কালোজিরে ফোড়ন দিয়ে ফোড়ন ভাজা হলে তাতে পেঁয়াজকুচি দিয়ে লালচে করে ভেজে তাতে পেঁয়াজ বাটা দিতে হবে
- 4
তারপর তাতে আদা-রসুনবাটা দিয়ে বেশ কিছুক্ষন নাড়তে হবে যখন মসলার কাঁচা গন্ধ চলে যাবে তখন তাতে টমেটো কুচি ও নুন দিতে হবে
- 5
তারপর যখন টমেটো গলে যাবে তখন তাতে সব গুঁড়ো মসলা ও পরিমাণমতো চিনি দিয়ে কষিয়ে সামান্য গরম জল দিয়ে ঢাকা দিতে হবে
- 6
যখন জল ফুটে উঠবে তখন তাতে দুধের সর,চেরা লঙ্কা ও ভেজে রাখা মাছ দিয়ে মিশিয়ে ওপরে চিজ দিয়ে মিশিয়ে ফুটিয়ে গ্রেভি ঘন হলে নামিয়ে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14386154










মন্তব্যগুলি