পুঁটি মাছের টক (punti macher tok recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
উপকরণ গুছিয়ে নিলাম ।
- 2
এবার কড়াই গরম করে দুই চামচ সরষের তেল দিলাম ।তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন দিলাম । কাঁচা তেঁতুল ভেঙে অর্ধেক করে দিলাম, একটু নেড়ে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে,আগের থেকে নুন হলুদ মাখানো পুঁটি মাছ গুলো দিলাম ।
- 3
এবার মাছ গুলো একটু উল্টে পাল্টে জল দিয়ে দিলাম পরিমাণ মত, ঝোল টা ফুটে গেলে মাছ আর তেঁতুল সেদ্ধ হলে, চিনি দিলাম । আর একটু ফুটিয়ে নুন ঝাল চেক করে নামিয়ে নিলাম ।
- 4
এবার একটা কাঁচের বাটিতে ঢেলে পরিবেশন করলাম,সুস্বাদু পুঁটি মাছের টক।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14394994









মন্তব্যগুলি