দই মাছ (doii mach recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাছ ভালো করে ধুয়ে ভেজে নিতে হবে কড়া করে। পেঁয়াজ বেঁটে নিতে হবে। আদা,রসুন, পেঁয়াজ,কাঁচা লঙ্কা আর জীরে সব একসাথে একটা মসলার পেস্ট বানিয়ে নিতে হবে।
- 2
এবারে মাছ ভাজা তেলে অল্প একটু ঘি দিয়ে তাতে গোটা গরম মসলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। (লবঙ্গ,দারচিনি,এলাচ,)
- 3
তারপর বেঁটে রাখা পেঁয়াজ ভাজতে হবে সোনালী করে।
- 4
ভাজা হলে এতে বেটে রাখা মসলার পেস্ট দিয়ে ভালো করে কষাতে হবে।
- 5
এরপর টম্যাটো দিয়ে নুন হলুদ চিনি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না হতে দিতে হবে টম্যাটো নরম হওয়া অবদি।
- 6
এবারে একটি বাটিতে দই অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে হবে কড়াইতে। তারপর সব মসলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 7
এবারে পরিমাণমতো জল দিয়ে মাছের পিস গুলো দিয়ে দিতে হবে।
- 8
ফুটতে দিতে হবে কিচুক্ষন তারপর গরম মসলা বা ভাজা মসলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি দই মাছ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14418831













মন্তব্যগুলি