বোরোলি মাছের ঝোল (Boroli macher jhol recipe in Bengali)
Rupasree bhattacharjee @cook_25901492
বোরোলি মাছের ঝোল (Boroli macher jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
এ সপ্তাহে আমি মাছ নিয়েছি। আর আজ আমি তোমাদের কাছে নিয়ে এলাম উত্তর বঙ্গের বিখ্যাত বোরোলি মাছ। এই মাছ তিস্তা নদীর মাছ এবং খেতেও খুব সুস্বাদু। খুব হালকা ভাবে আমি মাছটা রান্না করেছি। বেশি মশলা দিলে এই মাছের স্বাদ পাওয়া যায়না ভালো। প্রথমে আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি।
- 2
মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে কালোজিরা আর কাঁচা লঙ্কা দিয়েছি।
- 3
লঙ্কা অল্প ভেজে ওতে আদা বাটা দিয়ে দিয়েছি এবং এর সাথেই লবণ, হলুদ দিয়ে দিয়েছি এবং অল্প ভেজে নিয়েছি। এবার জল দিয়ে ফুটিয়ে নিয়েছি।
- 4
জল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছি। অল্প ফুটিয়ে, ধনেপাতা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি।
- 5
হয়ে গেলো বোরোলি মাছের পাতলা ঝোল। এবার গরম গরম পরিবেশন করুন। রান্নাটা অবশ্যই চেষ্টা করবেন সকলে। খুব সহজ এবং সুস্বাদু।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14432136












মন্তব্যগুলি