রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিয়ে হলুদ মাখিয়ে রেখে দিতে হবে।
- 2
তারপর কড়াইতে তেল গরম করে মাছ গুলো হালকা ভেজে তুলে নিতে হবে
- 3
মাছ ভাজা হয়ে গেলে মাছ গুলো থেকে কাটা বেছে পিয়াজ,আড্ডা,রসুন,কাঁচা লংকা বাটা,নুন, গোল মরিচ,কর্নফ্লাওয়ার,ডিম দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 4
এবার কড়াইতে তেলের মধ্যে মাছের মাখা থেকে অল্প অল্প নিয়ে ছোট ছোট পকোড়ার মতো করে ভেজে তুলে নিতে হবে।
- 5
এবার গ্রেভি করার জন্য অন্য কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি,কাঁচা লঙ্কা কুচি দিয়ে ৩০ সেকেন্ড ফ্রাই করে পেঁয়াজ আর ক্যাপ্সিকাম দিয়ে আরও ১ মিনিট মত নেড়ে টমেটো সস,সোয়া সস,ভিনিগার,নুন, চিলি সস,গোল মরিচ গুঁড়ো,চিনি দিয়ে মিক্স করে অল্প জল দিয়ে তার মধ্যে ফ্রাই করা মাছের টুকরো গুলো দিয়ে ফুটে উঠলে কর্নফ্লাওয়ার জলের সাথে গুলে ঢেলে দিতে হবে |
- 6
গ্রেভি একটু ঘন ঘন হয়ে আসলে উপর থেকে অল্প কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি|
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (3)
Presentation is also neat❣️Do see my recipes too to like and comment if you wish you can follow too