ছানার মালাই কোফতা (chanar malai kofta recipe in Bengali)

ছানার মালাই কোফতা (chanar malai kofta recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ছানা কেটে জল ঝরিয়ে সমস্ত উপকরণ গুছিয়ে নিতে হবে।।
- 2
ছানার সাথে, এক টেবিল চামচ ময়দা, এক চা চামচ ঘী, নুন, হলুদ, চিনি, লংকাগুঁড়ো, কিসমিস কুচি, কাচালংকা কুচি, গরম মশালা গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে মেখে বল বানিয়ে ভেজে নিতে হবে।।
- 3
তারপর ফ্রাইপ্যানে এক টেবিল চামচ সরষের তেলে দারচিনি, লবঙ্গ,এলাচ, শুকনোলংকা ফোড়ন দিয়ে নেরেচেরে তাতে পেঁয়াজ, আদা কাচালংকা, টমেটো, কাজু,হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে তার সাথে চালমগজ মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে।।
- 4
তারপর ফ্রাইপ্যানে সরষের তেলের সাথে এক চা চামচ ঘী গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে তৈরি করে রাখা পেস্ট টা দিয়ে তাতে নুন, হলুদ, লংকাগুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, কাশ্মীরি লংকা গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে ভেজে রাখা ছানার কোফতা গুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে ফ্রেশ ক্রিম আর চেরা কাঁচা লংকা দিয়ে নামিয়ে নিলেই রেডি সুস্বাদু ছানার মালাই কোফতা।। শেষে ধনেপাতা আর ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে সার্ভ করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (2)