চিজ স্টাফড এগ পরোটা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দার সঙ্গে ১ টেবিল চামচ তেল,পরিমাণ মতো লবণ ও পানি দিয়ে ডো তৈরী করে নিতে হবে।
- 2
এরপর ডো দিয়ে লেচি কেটে রুটি বানিয়ে নিতে হবে।এরপর মাঝে চিজ কুচি দিয়ে পরটার মতো ভাজ দিয়ে বেলে নিতে হবে।
- 3
এরপর একটি বাটিতে ডিম,পরিমাণ মতো লবণ ও কাচামরিচ কুচি দিয়ে ফেটিয়ে নিতে হবে।
- 4
এরপর ফ্রাইপেনে তেল দিয়ে, তেল গরম হলে পরটাগুলো ভেজে নিতে হবে দুপাশ।এরপর পরটা একটু তুলে রেখে অল্প ডিমের মিশ্রণ দিয়ে তারপর উপর ভাজা পরটা দিয়ে দিতে হবে।এতে করে পরটার সঙ্গে ডিম মিশে যাবে।
- 5
এরপর ভালো করে ভাজা হলে নামিয়ে টুকরো করে কেটে সার্ভ করতে হবে চিজ স্টাফ্ড এগ পরটা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14448499





মন্তব্যগুলি (2)