রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দার সাথে তেল,লবণ ও পরিমাণ মতো পানি মিশিয়ে ডো তৈরী করে নিতে হবে।
- 2
এরপর প্যানে তেল গরম করে তাতে পেয়াজ অল্প ভেজে নিতে হবে।এরপর এতে চিকেন কিমা,আদা-রসুন বাটা,স্বাদমত লবণ,চিলি ফ্লেক্স,গোলমরিচ গুড়া,টমেটো কুচি,সঙ্গে পছন্দমতো সবজি কুচি দিয়ে নাড়তে হবে।এরপর কিমা সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিতে হবে।
- 3
এরপর ময়দার ডো কে সমান চার ভাগে ভাগ করে নিতে হবে।এবার ১ ভাগ দিয়ে পাতলা করে বড় একটি রুটি বেলে সেটির ২ সাইড ফেলে দিয়ে চার কোনা লম্বা শীকের মতো কেটে নিতে হবে।
- 4
এবার শীটের এক পাশে চিকেন কিমা দিয়ে,চার কোনা করে মুড়িয়ে আনতে হবে আরেক সাইড পর্যন্ত।শীটের শেষ প্রান্তে ছুড়ি দিয়ে কোনাকুনি কয়েকটি চির দিয়ে দিতে হবে ছুড়ির সাহায্যে।
- 5
এভাবে সব গুলো তৈরী করে নিয়ে,ফ্রাই পেনে তেল গরম করে,ডুবো তেলে দুপাশ বাদামি করে ভেজে নিতে হবে।গরম গরম কিমা পকেট সার্ভ করুন টমেটো সসের সঙ্গে।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি