রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বাটিতে মুরগির কিমা ও মেসড আলু নিতে হবে।
- 2
তারপর পিয়াজ মিহি কুচি, কাঁচামরিচ কুচি, আদা ও রসুন গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া,স্বাদমতো লবণ, সরিষা বাটা, মাখন, চিলি সস, টমেটো কেচাপ, ডিম, ব্রেড এাম্বস এবং চিজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
- 3
একটি কেকের মোল্ড এ তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে মিশ্রণটি ঢেলে দিতে হবে। মিশ্রণের উপর টমেটো কেচাপ ও গ্রেটেড চিজ ছড়িয়ে দিব
- 4
এটা চুলায় ও ওভেনে বেক করা যাবে। চুলায় একটি ভারী তলাযুক্ত হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে, ঢাকনা দিয়ে চুলায় 5 মিনিটের জন্য প্রিহিট করে নিব। হাঁড়িটি গরম হলে, ঢাকনা খুলে মোল্ডটি বসিয়ে, আবার ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য চুলায় বেক করতে হবে। 30 মিনিট পর একটি কাঠি দিয়ে চেক করে নিতে হবে, কাঠি পরিষ্কার এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।
ওভেনে করতে হলে, প্রথম 5 মিনিট প্রিহিট করে। 190° তে 25 মিনিট বেক করতে হবে।
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি