করাইশুঁটির কচুরি (Koraisutir kochuri recipe in Bengali)

#১লাফেব্রুয়ারি
শীতের সময়ই করাইশুঁটির কচুরি খেতে খুব ভালো লাগে। খুব সহজেই বাড়িতে বিয়ে বাড়ির মতো করাইশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারেন।
করাইশুঁটির কচুরি (Koraisutir kochuri recipe in Bengali)
#১লাফেব্রুয়ারি
শীতের সময়ই করাইশুঁটির কচুরি খেতে খুব ভালো লাগে। খুব সহজেই বাড়িতে বিয়ে বাড়ির মতো করাইশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারেন।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা নুন, তেল আর জল দিয়ে মেখে রেখে দিতে হবে।
- 2
এবার করাইশুঁটি দুটো কাঁচা লংকা দিয়ে বেটে নিতে হবে।
- 3
করাই তে 1 চা চামচ তেল দিয়ে করাইশুঁটির বাটা দিয়ে, তার মধ্যে নুন, চিনি, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার মিশিয়ে 2 মিনিট মত নেড়ে নামিয়ে নিতে হবে।
- 4
এবার ময়দা মাখা থেকে ছোট ছোট গোল করে নিতে হবে।
- 5
তারপর লুচির মত বেলে নিয়ে তার মধ্যে করাইশুঁটির পুর ভোরে আবার গোল করে নিতে হবে।
- 6
তারপর পুর ভরা গোলা গুলো একটু তেল লাগিয়ে বেলে নিতে হবে।
- 7
করাই তে তেল দিয়ে, গরম হলে ভেজে তুলে নিতে হবে ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (12)