এগ রোল (Egg roll recipe in Bengali)

এগ রোল (Egg roll recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পাত্রে ময়দা ওসামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণমতো জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়ে সাদাতেল মাখিয়ে রেখে দিতে হবে।
- 2
এবার মেখে রাখা ময়দা থেকে বড় করে লেচি কেটে হালকা করে এবং বড় করে বেলে নিয়ে শুকনো তাওয়ায় সেঁকে নিতে হবে।
- 3
অন্যদিকে একটা বাটিতে ডিম ফাটিয়ে তার মধ্যে সামান্য নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে ডিমের গোলা দিয়ে দিতে হবে ।
- 4
ডিমের ওমলেট এর উপর সেঁকে রাখা পরোটা দিয়ে তার ওপরে হালকা একটু তেল মাখিয়ে উল্টে দিয়ে দুই পিঠ ভাল করে ভেজে নিতে হবে।
- 5
এবার তাওয়া থেকে ডিমের পরোটা নামিয়ে নিয়ে তার মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, ভাজা বাদাম, বিট লবণ, লেবুর রস, চিলি সহজ এবং টমেটো সস দিয়ে দিতে হবে।
- 6
ভালো করে মুড়ে তারপর কাগজ দিয়ে আবার রোল করে মুড়ে পরিবেশন করতে হবে এগ রোল।
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (3)