হেলদি এগ পনির রোটি রোল (healthy egg paneer roti roll recipe in Bengali)

হেলদি এগ পনির রোটি রোল (healthy egg paneer roti roll recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মেখে রাখা আটার গোলা থেকে২টো রুটি তৈরি করে নিতে হবে।
- 2
পনীর টুকরো করে নিয়ে কড়াইতে অল্প সাদাতেলে হালকা ভেজে নিতে হবে।
- 3
এবার প্যানে ২টেবিলচামচ সাদাতেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে জিরেরগুঁড়ো, লঙ্কাগুড়ো,আদাবাটা, হলুদগুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে কষে ভাজা পনীর ১টেবিলচামচ টমেটো সস্ দিয়ে কষে নিতে হবে।
- 4
সব শেষে ধনেপাতা কুচি ও চাটমশলা ছড়িয়ে দিয়ে শুকনো করে নামিয়ে নিতে হবে।অন্যদিকে ডিম একটা বাটিতে সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে।
- 5
এবার অল্প সাদাতেল ফ্রাইপ্যানে ছড়িয়ে দিয়ে একটা রুটি চেপে চেপে সেঁকে নিয়ে ডিম ছড়িয়ে দুপিঠ ভালো করে ভেজে নিতে হবে।
- 6
সবশেষে ফ্ল্যাট জায়গায় রেখে ডিমের পরত দেওয়া রুটির মাঝে পেঁয়াজ কুচি, শশাকুচি, রান্নাকরা পনীরের টুকরো,টমেটো সস,চিলিসস্,বিটনুন, চাটমশলা ও সামান্য কাঁচালঙ্কা কুচি দিয়ে রোল করে নিতে হবে। বাচ্চাদের দেবার সময় লঙ্কা কুচি না দিলেই ভালো হয়।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (7)