এগ রোল (Egg Roll recipe in bengali)

Sujata Chaudhuri @cook_26586863
এগ রোল (Egg Roll recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা টাকে পরিমাণ মতো নুন ও সাদা তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে মিশিয়ে পরিমান মতো
জল দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডিম দুটি ভেঙে পরিমান মতো নুন দিয়ে মিশিয়ে নিতে হবে। টমেটো, পিঁয়াজ, লঙ্কা কুচি করে কেটে নিতে হবে। - 2
এরপর রুটি র মতো বেলে প্যান এ শেকে নিতে হবে দুই দিক।তাতেই অল্প তেল দিয়ে দুই দিক ভেজে নিতে হবে। রুটি দুটি নামিয়ে ঐ প্যান এ অল্প তেল দিয়ে দুটি ডিম গোল করে ভেজে রুটি র উপর রেখে দিতে হবে।
- 3
তার উপর পিঁয়াজ কুচি, লঙ্কাকুচি, টমেটো কুচি,পরিমাণ মতো চিলি সস, পরিমাণ মতো লেবুর রস দিয়ে বাটার পেপার এ রোল করে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14549612












মন্তব্যগুলি (2)