ম্যাক্সিকেন ভেল(Mexican bhel recipe in Bengali)

Soma Saha @cook_26939420
ম্যাক্সিকেন ভেল(Mexican bhel recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আটা ময়দা মিশিয়ে ১/২ চা চামচ লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে
- 2
এরপর আটা মেখে ঢেকে রেস্টে রেখে টমেটো কুঁচি, পেঁয়াজ কুঁচি, ধনেপাতা কুঁচি, লঙ্কা কুঁচি, অল্প লবণ আর লেবুর রস টমেটো সস দিয়ে চামচ দিয়ে মিশিয়ে সালসা তৈরি করে নিতে হবে
- 3
এবারে ঐ আটা মাখা থেকে লেচি কেটে বেলে নিতে হবে পাতলা করে
- 4
তাওয়া গরম করে বেলা রুটি গুলো দিয়ে হালকা করে সেকে নিতে হবে দুপাশ
- 5
রুটি গুলো চাকু দিয়ে কুঁচি নিমকির আকারে কেঁটে কড়াইতে তেল দিয়ে ভেজে নিতে হবে মুচমুচে করে
- 6
এরপর একটি পাত্রে কর্ন সেদ্ধ করে ছেঁকে নিতে হবে,রাজমা সেদ্ধ করে ছেঁকে নিয়ে সালসা ক্যপসিকাম কুঁচি এরপর ভাঁজা ন্যচস গুলো আর চিস গ্রেট করে দিয়ে সব ভালো করে মিশিয়ে ওপরে ঝুরিভাঁজা ছড়িয়ে নিলেই তৈরি সুস্বাদু মম্যাক্সিকান ভেল
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14550752





















মন্তব্যগুলি (2)