পনির স্প্রিং রোল (paneer spring roll recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা নিয়ে ১ টেবিল চামচ তেল, জোয়ান ও জল দিয়ে মেখে ১ টা ডো তৈরি করে নিতে হবে।
- 2
একটি কড়াইয়ে ১ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ, রসুন, আদা, গাজড় টমেটো ও ক্যাপসিকাম দিয়ে ২ মিনিট নেড়ে মশলা দিয়ে গ্রেড করা পনির দিয়ে দিতে হবে।
- 3
ভালো করে নেড়ে সোয়া স্ মিশিয়ে ৫ মিনিট পর নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।
- 4
এরপর ময়দার ডো টি থেকে বড় মাপের ৬ টি লেচি কেটে ময়দা দিয়ে একদম পাতলা করে বেলে কল্প তেলে হালকা ভেজে নিতে হবে।
- 5
এরপর পনিরের পুর ভরে রোল করে দুপাশের খোলা মুখ দুটি (১ চা চামচ ময়দা ও অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে) মিশ্রণটি দিয়ে আটকে দিতে হবে।
- 6
আরেক টি কড়াইয়ে ৪ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে দুপিঠ উল্টে ভেজে তুলে নিতে হবে।
- 7
এরপর গরম গরম পরিবেশন করুন সস্ দিয়ে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14553960












মন্তব্যগুলি