বিফ তেহারি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পোলাও এর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিবো
দ্যান গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিবো এবং টকদই সহ সব রকমের বাটা ও গুঁড়া মসলা মাখিয়ে মাংস ম্যারিনেট করে রাখবো কমপক্ষে ১ ঘন্টার জন্য। - 2
১ঘন্টা পর ম্যারিনেট করে রাখা মাংস আবারো ভালো করে হাত দিয়ে মেখে নিবো। এবার একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিবো। এবং মাংস গুলো দিয়ে নেড়ে গোটা গরম মসলা দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ডেকে মাংস কষিয়ে নিবো
- 3
মাংস কষে গেলে টুকরা করা আলু গুলো দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা ডেকেদিয়ে লো মিডিয়াম আঁচে মাংস ও আলু সিদ্ধ করে নিবো।
- 4
মাংস ও আলু সিদ্ধ হয়ে উপরে তেল উঠে আসলেই নামিয়ে নিবো।
এবার তেহারির চাল টা সিদ্ধ করে
নিবো। সেজন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি ফুটিয়ে পোলাও এর চাল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ ও ২টে চামচ সয়াবিন তেল দি নেড়ে ৮০ চাল সিদ্ধ করে নিবো এবং নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিবো। - 5
এবার রান্না করা মাংসের সাথে রান্না করা পোলাও এর চাল মিশিয়ে নিয়ে কাঁচামরিচ ফালি,কেওড়া জল, আলু বোখারা ও ঘি ছড়িয়ে ঢাকনা দিয়ে ডেকে দিবো। এবং হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে লো আচে ১৫/২০ মিনিট ধমে রেখে দিব, ব্যাস হয়ে গেল মজাদার তেহারি,
- 6
এবার গরম গরম পরিবেশন করুন,
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)