চিকেন টিকিয়া
#motherskitchen দারুন,,,খেতে অনেক মজার।।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগীর মাংস আর আলু সেদ্ধ করে নিতে হবে
- 2
তারপর একটি পাত্রে সেদ্ধ করা মুরগীর মাংস এবং আলু নিয়ে পেয়াজ বেরেস্তা,ধনিয়া গুড়ো,জিরার গুড়ো,শুকনো ঝালের গুড়ো,কাচা মরিচ কুচি,গরম মসলার গুড়ো,চাট মসলা,আদা বাটা,রসুনবাটা,ধনিয়া পাতা কুচি, কর্নফ্লাওয়ার এবং লবন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।হাতের তালুতে একটু তেল মেখে মাখানো খামির থেকে অল্প করে নিয়ে গোল করে হাতের তালু তে চেপে টিকিয়ার শেপ দিতে হবে।(চাইলে পছন্দ মতো যে কোন শেপ দেওয়া যাবে)
- 3
অন্য একটা পাত্রে ডিম গুলিয়ে তাতে টিকিয়া গুলা ডুবিয়ে নিয়ে গরম ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে।।
- 4
যে কোন সস এর সাথে টিকিয়া গরম গরম পরিবেশন করা যাবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14582084






মন্তব্যগুলি