রুই মাছের মরিচখোলা

#ফাল্গুন
রুই মাছের মরিচখোলা বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের একটি বিখ্যাত মাছের বিশ।মা লাল শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করতে হয়,অনেক ঝাল ঝাল আর লোভনীয়।।
রুই মাছের মরিচখোলা
#ফাল্গুন
রুই মাছের মরিচখোলা বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের একটি বিখ্যাত মাছের বিশ।মা লাল শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করতে হয়,অনেক ঝাল ঝাল আর লোভনীয়।।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে রুই মাছের বড় টুকরা গুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিবো।
- 2
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি টা ভালোকরে ভেজে নিবো।
- 3
এবারে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে তাতে রসুন বাটা,হলুদ গুঁড়া,ধনে গুঁড়া,জিরা গুঁড়া, দিয়ে নেড়েচেড়ে টমেটো মিহি কুচি টা দিয়ে ভালো করে নেড়ে নিবো।
- 4
এবারে লাল শুকনো মরিচ বাটা টা দিয়ে দিবো।
- 5
এবারে মসলা টা ভালো করে কষিয়ে নিবো।
- 6
এবারে মসলা কষে মসলার উপর তেল ভেসে উঠলে মাছের টুকরা গুলো দিয়ে নেড়েচেড়ে নিবো এবং ২কাপের মতো পানি দিয়ে দিবো।রান্না টা মাখামাখা হবে।তাই পানি কম লাগবে।
- 7
ভালো করে সব মিশিয়ে নিবো । এবং ঢাকনা দিয়ে মাছ সিদ্ধ হওয়ার জন্য রান্না করবো ১৫ মিনিট লো আঁচে। ১৫ মিনিট পর মাছের গায়ে তৈল ভেসে উঠলে কাঁচামরিচ ফালি ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিবো।
- 8
সবশেষে গরম ভাতের সাথে পরিবেশন করবো বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি মাছের রান্না রুই মাছের মরিচ খোলা । ধন্যবাদ।
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (3)