রসমালাই (Cook For My Valentine)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ছানটা করে নিব, 1 লিটার দুধ একটি পেনে নিয়ে চুলায় বসিয়ে জাল করে নিব।
- 2
দুধ টা একটা বলক আসলেই চুলাটা বন্ধ করে দিব, 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে আস্তে, আস্তে ঢালবো আর নাড়তে থাকবো যখন ছানাটা হয়ে যাবে তখন নাড়া বন্ধ করবো।
- 3
ছানাট সাথে সাথে ছেকে বরফ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব খুব ভালো করে, পাতলা একটি সাদা কাপড় ছাঁকনির উপরে রাখবো।
- 4
এখন ছানাটা পুটলি বেঁধে 1 ঘন্টা ঝুলিয়ে রাখবো
- 5
তারপর আরও 1 লিটার দুধ কে 1 কাপ চিনি দিয়ে জালিয়ে 1/2 কেজি করে নিব, নামানোর আগে গুঁড়া দুধ টা দিয়ে ভালো ভাবে মিশিয়ে ঘন একটা দুধের মালাই তৈরি করবো।
- 6
এখন ছানাটা হাতের তালু দিয়ে মশ্রিন করে নিব, 4/5 মিনিট ঢলে নিতে হবে। এখন লম্বা সেইফ করে মিষ্টি গুলি বানিয়ে নিব।
- 7
এখন চিনির সিরা টা করবো, 2 কাপ চিনি, 6 কাপ পানি দিয়ে দিব এলাচ টা ফাটিয়ে দিব, সিরাটা পাতলা হতে হবে, ঘন হয়ে গেলে 1 কাপ গরম পানি এড করবো, সিরাটা হাই হিটে 1 টা বলক আসলে মিষ্টি গুলি দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য।
- 8
হাই হিটে 10 মিনিট জাল দেওয়ার পর ঢাকনা খুলে পেনের হাতল ধরে ঘুরিয়ে দিব,এই সময় মিষ্টি টা খুব সফট থাকে তাই আলতো হাতে নেড়ে দিব।
- 9
আরও 5 মিনিট ঢেকে জাল করবো, তারপর মিষ্টি গুলি নামিয়ে ঢেকে রাখবো।
- 10
মিষ্টি ঠান্ডা হলে একটি সার্ভিং ডিশে মিষ্টির সিরা থেকে রস চিপে নিব,এখন মিষ্টির উপর দুধের মালাই টা ঢেলে দিব, তার উপরে কিছু চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করবো ইয়াম্মি রসমালাই।
Keywords
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি (11)