ফায়ার চিকেন।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংসের টুকরোগুলি ভাল করে ধুয়ে কিচেন টাওয়ালের সাহায্যে শুকনো করে নিন। একটি ধারালো ছুড়ির সাহায্য মাংসের গায়ে ২-৩টি বাকা করে চিড়ে দিন।
লবণ ও লেবু ভাল করে মেশান, যাতে লবণ পুরোপুরি মিশে যায় লেবুর রসে। এবার এই মিশ্রণটি ভাল করে ঘষে ঘষে মাংসের গায়ে লাগিয়ে নিন। - 2
এরপর বিশ মিনিট ফ্রিজে রেখে দিন।বাটা পেঁয়াজ, আদা, রসুন,কাসুরি মেথি, মরিচ, ও অন্যান্য শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিন। এরসঙ্গে টক দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
এই পেস্ট দিয়ে মাংস ভাল করে ম্যারিনেট করুন।
যে অংশগুলি চিড়ে দিয়েছেন তাতে ভাল করে এই পেস্টটি আঙুল দিয়ে লাগান। আরও দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিন। - 3
এবার একটি ফ্রাইং প্যানে অল্প একটু তেল মাখিয়ে নিন। এবার মাংসের টুকরোগুলো রেখে উপর দিয়ে অল্প তেল ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে এক একটা দিক ২০-২৫ মিনিট হাল্কা আঁচে রান্না করে নিন। সবদিক ভাল করে সিদ্ধ হয়ে গেলে প্যান নামিয়ে নিন।
- 4
এবার একটি রুটি সেঁকার জালি বা অন্য কেনও স্টিলের জালি উপরে মাংসের টুকরোগুলো রেখে বেশি আঁচে একটু পুড়িয়ে নিন।
- 5
এতে একটু স্মোকি ফ্লেবার আসবে।ব্যাস ফায়ার চিকেন তৈরী।রুটি,নান কিমবা পরটার সঙ্গে উপভোগ মজাদার ফায়ার চিকেন।
Made this recipe? Share a Cooksnap!
Let Bipasha Ismail Khan know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (3)