রেস্টুরেন্ট স্টাইলে বিফ কোফতা কারি

রেস্টুরেন্ট এর বিফ কোফতা কারি আমার খুব পছন্দের একটি ডিশ।আজ বাসায় তৈরি রেস্টুরেন্ট স্টাইলে বিফ কোফতা কারি রেসিপি টি শেয়ার করবো।
রেস্টুরেন্ট স্টাইলে বিফ কোফতা কারি
রেস্টুরেন্ট এর বিফ কোফতা কারি আমার খুব পছন্দের একটি ডিশ।আজ বাসায় তৈরি রেস্টুরেন্ট স্টাইলে বিফ কোফতা কারি রেসিপি টি শেয়ার করবো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বিফ কিমা থেকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে পানি ঝরিয়ে নিবো।এবারে একটি বোলে কিমা টা নিয়ে,এর সাথে পরিমাণ অনুযায়ি সবরকমের মসলা ও বেসন মাখিয়ে গোল গোল করে কোফতা তৈরি করে নিবো।
- 2
এবারে একটি কড়াইতে সামান্য তেল দিয়ে কোফতা গুলো হাল্কা ভেজে নিবো,শুধু একটু গ্লেস আসার জন্য, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে।
- 3
কোফতা গুলো হাল্কা ভেজে একটা প্লূইটে তুলে রাখবো। এবারে আরেকটি কড়াইতে তেল ও ঘি একসঙ্গে গরম করে পেঁয়াজ কুচি অনবরত নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিবো।এবারে টমেটো কুচি টা দিয়ে দিবো। এবং অনবরত নেড়েচেড়ে পেষ্ট করে ফেলবো।
- 4
এবারে ভাজা জিরার গুঁড়া,গরম মসলা গুঁড়া,লাল মরিচের গুঁড়া,আদা রসুন পেস্ট দিয়ে মসলা টা ভালো করে মিশিয়ে ভেজে রাখা কোফতা গুলো দিয়ে দিবো এবং পরিমাণ মতো সামান্য এবং হালকা নেড়ে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে ১৫ মিনিট রান্না করবো।১৫ মিনিট পর কোফতা মাখামাখা হয়ে এলে কাঁচামরিচ ফালি ও ধনেপাতা কুচি ছড়িয়ে ২ মিনিট রেখে নামিয়ে নিবো।
- 5
সবশেষে গরম গরম পরিবেশন করবো দারুন স্বাদের রেস্টুরেন্ট স্টাইলে বিফ কোফতা কারি। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (2)