রান্নার নির্দেশ
- 1
প্রথমে হাড়িতে পানি ফুটিয়ে নিতে হবে।এরপর নুডলস দিয়ে, ২/৩ মিনিট নুডুলস সিদ্ধ করে নিতে হবে।এরপর পানি ঝড়িয়ে নুডলস তুলে রাখতে হবে।
- 2
ফ্রাইপেন চুলায় বসিয়ে প্রথমে তেল দিতে হবে।এরপর এতে পেয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে।
- 3
এরপর এতে আদা কুচি দিয়ে আরো একটু ভাজতে হবে।চিকেন কুচি গুলো দিয়ে দিতে হবে।এর সঙ্গে স্বাদমতো লবণ ও গোলমরিচ গুড়া দিয়ে নাড়তে হবে।
- 4
এরপর এতে টমেটো সস দিয়ে দিতে হবে।সঙ্গে আধা কাপ পানি ও কাচামরিচ কুচি দিয়ে নাড়তে হবে।চিকেন সিদ্ধ হয়ে এলে একটু ঝোল ঝোল সহো নামিয়ে নিতে হবে।
- 5
এরপর সারভিং ডিশ নিয়ে প্রথমে সিদ্ধ করা নুডলস তার উপর রান্না করা চিকেন,তার উপর গ্ৰেট করা চিজ ও বেজিল দিয়ে পরিবেশন করতে হবে।খাওয়া সময় চামচ দিয়ে চিকেন ও নুডলস মিক্স করে খেতে হবে।ধন্যবাদ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14599796







মন্তব্যগুলি (7)