চিংড়ি বাটা (chingri bata recipe in Bengali)

#Baburchihut
#আমারপ্রিয়রেসিপি
চিংড়ি বাটা আমার অত্যন্ত প্রিয় একটি পদ যার স্বাদ সত্যি অতুলনীয়।এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যায় যদি পাতে পাই এই অপূর্ব স্বাদের পদটি ।কথায় আছে চিংড়ি নাকি মাছ নয়,জলের পোকা।তবে এই পোকার প্রেমে আপামর বাঙালীর সঙ্গে আমিও বেশ হাবুডুবু খাই।
খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হয় এই সুস্বাদু পদ টি ও এটি সময় সাশ্রয়ী ও বটে।তাই তোমাদের সকলের সঙ্গে আমার এই প্রিয় পদটির রন্ধন প্রণালী ভাগ করে নিচ্ছি।

রান্নার নির্দেশ
- 1
মাঝারি আকারের চিংড়ি নিয়ে ভাল করে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে।তবে চাইলে চিংড়ির মাথা রাখা যায়। এতে পরিমানে কিছুটা বাড়ে,তবে আমি মাথা বাদ দিয়ে করেছি।
- 2
চিংড়ি তে লবণ ও হলুদ মাখিয়ে রাখতে হবে।
- 3
তারপর একটি কড়াই তে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে প্রথমে কুচানো পেয়াঁজ দিয়ে অল্প ভেজে একে একে কাঁচালঙ্কা কুচি,রশুন ও লবণ হলুদ মাখানো চিংড়ি দিয়ে অল্প ভেজে নিতে হবে।
- 4
হাল্কা করে ভেজে নেওয়া চিংড়ি,পেয়াঁজ,রশুন আর কাঁচালঙ্কার মিশ্রণ টি একটি মিক্সি বা শীল বাটায় কিছুটা ঠান্ডা করে বেটে নিতে হবে।
- 5
মিশ্রণ টি বাটা হয়ে গেলে কড়াইতে চিংড়ি ভাজার একি তেলে আবার ও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
(তাই প্রথমেই তেল টা কিছুটা বেশী দিতে হবে) - 6
ভালো ভাবে কষে যখন মিশ্রণ টি শুকনো হবে, তার রঙ বদল হবে,তখনই তৈরি এই চিংড়ি বাটা। গরম ভাতে পরিবেশন করতে হবে এই পদটি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)