মটর ডালের বড়া দিয়ে দুধ শুক্তো (motor daler bora diye dudh shukto recipe in Bengali)

#ফেব্রুয়ারি৩
#শুক্তো
আদি অনন্ত কাল ধরে বাঙালিরদের রান্নাঘরে রোজকার ভুরিভোজ বলো আর আনুষ্ঠানিক খাদ্য তালিকার প্রথম পাতের পদ হিসেবে শুক্তো আজও এক এবং অদ্বিতীয়, স্বাদে গুণে ভরপুর শুক্তোর গুণাগুণ আমাদের সকলের জানা, গরম কালে শুক্তো একটি উপাদেয় আহার। তাই শুক্তো সবসময় আমাদের ভাতের পাত আলোকিত করেই চলেছে। মুখের স্বাদের কথা ভেবে শুক্তো একটু আয়েস করে রান্না করা যেতেই পারে যেমন টা আমি করেছি আর আজ আমি সেই রেসিপি তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম।

রান্নার নির্দেশ
- 1
সমস্ত উপকরণ গুছিয়ে নিতে হবে, মটর ডালের বড়ার জন্য আগে ডাল ভিজিয়ে রাখতে হবে।
- 2
আগে থেকে ভিজিয়ে রাখা ডাল
কাচালংকা দিয়ে বেটে তার সাথে নুন হলুদ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে মেখে নিতে হবে। - 3
তারপর বড়া ভেজে তুলে রাখতে হবে
- 4
উচ্ছে কেটে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রাখতে হবে, তাতে অতিরিক্ত তেঁতো ভাব টা চলে যায়, তারপর ভেজে তুলে রাখতে হবে, তবে শরীরের কথা বা পেটের কথা ভেবে আর তেঁতো ভাব পছন্দ করলে উচ্ছে আগে না ভাজলেও হবে, তবে সামান্য ভেজে নিলে খুব স্বাদ হয় খেতে সেটা।
- 5
তারপর পরিমাণ মতো তেল দিয়ে তাতে রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে সব্জী গুলো দিতে হবে। নুন দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করতে হবে, সব্জীর মধ্যে আর হলুদ পরবে না,
- 6
তারপর তাতে আদা, পোস্ত, সরষে, আর রাঁধুনি বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষতে হবে, স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। উপরোক্ত পরিমাণ অনুযায়ী মসালার ব্যাবহার করেছি। শিল নোড়া তে মশালা বাটলে তার স্বাদ অসাধারণ হয়, তাই এক্ষেত্রে মিক্সি ব্যাবহার করিনি আমি।
- 7
কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিতে হবে, জল একটু বেশি লাগবে কারণ বড়া দিলে ঝোল টা টেনে যাবে, তারপর ভালো করে ফুটে উঠলে দুধ দিতে হবে। আমি দু কাপ দুধ দিয়েছি।
- 8
তারপর ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা বড়া গুলো দিয়ে চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে ঘী দিয়ে নামাতে হবে, ব্যাস রেডি অসাধারণ স্বাদের দুধ শুক্তো, হাত চেটে খাবার মতো।।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)