ছানার ডালনা(chanar dalna recipe in Bengali)

#ফ্রেব্রুয়ারি৩
#ছানারডালনা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দেড় লিটার দুধ গরম করে নিতে হবে. ফুটে এলে ৫০০ ml দুধ তুলে রেখে বাকি দুধটাতে একটু করে ভিনীগার দিয়ে দিয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে দুধ ফাটিয়ে ছানা বানিয়ে নিতে হবে.অন্যদিকে পোস্ত ও কাজু ২ ঘন্টা ধরে ভিজিয়ে একসাথে দিয়ে ১টি পেস্ট বানিয়ে নিতে হবে.
- 2
তারপর ছানাটা একটু ঠান্ডা জলে ধুঁয়ে ১টি কাপড়ে বেঁধে পুরো জল নিকড়ে নিতে হবে. এবার ছানাটা ১টি থালাতে নিয়ে ভালো করে মেখে নিতে হবে. তার সাথে ময়দা, স্বাদ মতো নুন,চিনি মিশিয়ে আবার মাখতে হবে ভালো করে.
- 3
এরপর মাখা ছানাটি ভালো করে চেপে চেপে বসিয়ে ছুরি দিয়ে কাট লাগাতে হবে. তারপর প্যানে তেল গরম করে ছানার পিস গুলো ভেজে নিতে হবে লাল করে.
- 4
তারপর ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রাখতে হবে. এবার প্যানে তেল গরম করে তাতে ১টি তেজপাতা দিয়ে একটু নেড়ে গ্রেট করা আদা দিয়ে দিতে হবে. সেটা ভেজে নিয়ে তাতে পোস্ত+কাজুর যে পেস্ট বানানো হয়েছে সেটি দিয়ে দিতে হবে.সেটা কিছুখন নেড়ে তাতে গুঁড়ো মসলাগুলো ও স্বাদ মতো নুন,চিনি মিশিয়ে নেড়ে যেতে হবে কিছুুখন.তেল ছেড়ে ছেড়ে এলে এবার গ্যাস কমিয়ে দইটা মিশিয়ে নেড়ে যেতে হবে.
- 5
তারপর তাতে মালাই মিশিয়ে নেড়ে যেতে হবে কিছুখন. এরপর কসানো হয়ে গেলে তাতে বাকি ৫০০ ml দুধ ঢেলে দিয়ে ফুটতে দিতে হবে. গ্রেভি কমে এলে তাতে ভেজে রাখা ছানার পিস গুলো দিয়ে দিতে হবে. কিছুখন ফোটার পর তাতে গরম মসলা গুঁড়ো ছড়িয়ে ২মিনিট ফুটিয়ে ওপরে ঘি ছড়িয়ে দিলেই রেডি ছানার ডালনা.
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (7)