রসগোল্লা (Rasgulla recipe in Bengali)

রসগোল্লা (Rasgulla recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে দুধটা বসিয়ে ক্রমাগত জ্বাল দিতে হবে যাতে সর না পড়ে। দুধ ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিয়ে ভিনিগারের মধ্যে জল মিশিয়ে সেটা অল্প অল্প করে দুধে দিয়ে দুধটা কাটিয়ে পরিষ্কার কাপড়ে ছেঁকে নিতে হবে। ঠান্ডা জলে ছানাটা ধুয়ে নিতে হবে।
- 2
ছানার পুঁটুলিটা কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রাখতে হবে আধাঘন্টা এতে ছানার জলটা আপনা থেকেই ঝরে যাবে। এবার একটা প্লেটে ছানাটা নিয়ে তাতে কর্নফ্লাওয়ার মিশিয়ে হাতের তালুর সাহায্য 4 - 5 মিনিট মথে নিতে হবে।
- 3
এবার ঐ স্মুদ ছানার ডো থেকে ছোট ছোট রসগোল্লা বানিয়ে নিতে হবে । অন্য একটি পাত্রে চিনি দুটো থেঁতো করা এলাচ আর জল ফুটতে দিতে হবে ।
- 4
রস টগবগ করে ফুটলে ঐ ফুটন্ত রসে ছানার বল গুলো দিয়ে দশ মিনিট ঢেকে দিতে হবে। দশ মিনিট পর ঢাকা খুলে খুব সাবধানে একটু উল্টেপাল্টে দিয়ে আরও দশ মিনিট ফোটাতে হবে। যদি মনে হয় রস ঘন হয়ে গেছে তাহলে ফুটন্ত গরমজল মেশানো যেতে পারে। গ্যাসের ফ্লেম সবসময়ই হাই থাকবে। লো করা যাবে না।
- 5
রসগোল্লাটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে একটি রসগোল্লা ফেলে দেখতে হবে রসগোল্লাটা ডুবে গেল কিনা। যদি ডুবে যায় তাহলে বুঝতে হবে রসগোল্লার মধ্যে রস ঢুকেছে এবং রসগোল্লাটা পারফেক্ট হয়েছে।
- 6
সব রসগোল্লা বরফ ঠান্ডা জলে পাঁচ মিনিট রেখে দিতে হবে যাতে রসগোল্লা গুলো পরে চুপসে না যায়।
- 7
হাত দিয়ে রসগোল্লা গুলো চিপে একটা পাত্রে রেখে এবার ওর মধ্যে চিনির রস ঢেলে দিতে হবে। চিনির রসে দেবার সাথে সাথেই রসগোল্লার মধ্যে রস ঢুকে আবার আগের মতো হয়ে যাবে। 2 - 3 ঘন্টা পর পরিবেশন করা যেতে পারে।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (11)