প্রন গার্লিক ফ্রাইড রাইস
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পোলাও এর চাল ধুয়ে একটি হাঁড়িতে সামান্য সয়াবিন তেল ও লবণ দিয়ে পানি ফুটিয়ে ৯০ ভাগ পোলাও সিদ্ধ করে নিবো এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছড়িয়ে পানি শুকিয়ে নিবো।একটি হাঁড়িতে বাটার ও সয়াবিন তেল মিক্সড করে দিয়ে তাতে রসুন কুচি ব্রাউন করে ভেজে নিবো।
- 2
এবারে এতে ধুয়ে পানি ঝরিয়ে নেয়া চিংড়ি মাছ গুলো দিয়ে দিবো এবং ভালো করে নেড়ে নিবো এবং গাজর কুচি, কাঁচামরিচ ফালি,স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে পোলাও এর রান্না করা ভাত টা দিয়ে নেড়েচেড়ে নিবো।সয়াসস, গোলমরিচ গুঁড়া ও ধনেপাতা কুচি ছড়িয়ে ৪/৫ মিনিট নেড়ে চেড়ে নিবো। এবং ১টা ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে একটু ভেজে স্ত্রাম্বল করে রাইসের সাথে মিশিয়ে নিবো।
- 3
সবশেষে গরম গরম পরিবেশন করবো দারুন স্বাদের প্রন গার্লিক ফ্রাইড রাইস। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14659327







মন্তব্যগুলি (6)